‘সিন্ধু ও বালুচিস্তান পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি’

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২৩:৪৯

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেছেন, সিন্ধু ও বেলুচিস্তানকে পাকিস্তান নিজের অস্তিত্বের হুমকি মনে করে। এই কারণে তাদের বিশেষ মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

জি নিউজের বরাতে জানা যায়, ভারতের আপত্তি সত্ত্বেও গত রোববার আজাদ কাশ্মীরের গিলগিট-বেলুচিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিয়েছে পাকিস্তান। দেশটর প্রধানমন্ত্রী ইমরান খান অঞ্চল দুইটিকে বিশেষ প্রদেশ হিসেবে ঘোষণা করেন ৷

এ প্রসঙ্গে হুসেইন হাক্কানি বলেন, সিন্ধু ও বেলুচিস্তানের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। পাকিস্তান সরকার তাদের নতুন পরিচয় দিয়েছে। কিন্তু সেখানকার মানুষ তো পরিবর্তন হয়নি। সেই আগের জাতিসত্তা নিয়েই তারা জীবনযাপন করছে। সেখানে তারা একটি অস্থায়ী পাকিস্তান বানিয়ে নিয়েছে। সেই পরিচয় রাখতে চায়নি পাকিস্তান সরকার।

তিনি বলেন, ইমরান খানের এই পদক্ষেপের কারণে যেসব মানুষ নিজেদের সিন্ধু, পাস্তুন্স, পাঞ্জাবী ও বেলচ পরিচয় দিয়ে এসেছে যুগের পর যুগ তারা সঙ্কটে পড়েছে। কারণ বর্তমানে পাকিস্তান একটি স্বৈরাচারী রাষ্ট্র। এর মানে সরকারের সিদ্ধান্তের বাইরে যারাই নিজের মন্তব্য তুলে ধরবে তারাই রাষ্ট্রের জন্যে হুমকিস্বরূপ প্রমাণিত হবে। বিশেষ মর্যাদা প্রাপ্ত এলাকার মানুষও এই সিস্টেমের আওতায়।

তিনি আরো বলেন, পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো সিন্ধু ও বেলুচিস্তানের ইতিহাস পড়ানো হয়নি। এমনকি বিশেষ মর্যাদা দেয়ার নাম করে সিন্ধু প্রদেশে চালানো হয়েছে নির্যাতন; লঙ্ঘন করা হয়েছে মানবাধিকার। সেখানকার অনেক পরিবার দাবী করছে, অনেককেই নির্যাতনের পর গুম করা হয়েছে।

সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিশেষ মর্যাদা দেয়ার পর সিন্দু প্রদেশে পাকিস্তান সরকার অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে চাইছে। কিন্তু তারা যে রাজনৈতিক আদর্শের উত্থান ঘটাতে চাচ্ছে তা কোনোদিন পাকিস্তানে সৃষ্টিই হয়নি।

ইত্তেফাক/টিআর