মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। আবেদনটি করেছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজার বল স্টিফেন।
তিনি বলেন, উইসকনসিনে জয়ী নির্বাচিত হয় এক শতাংশ ভোটের ব্যবধানে। তাই দ্রুত কর্তৃপক্ষকে ভোট পুনরায় গণনা করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পও এখানকার ভোট পুনর্গণনা চান।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী জো বাইডেন ও ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সবকিছু নির্ভর করছে সুইং স্টেটের ওপর। যার মধ্যে অন্যতম উইসকনসিন, মিশিগ্যান ও পেনিসিলভানিয়া রাজ্য।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে জো বাইডেন ২৩৮টি পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
ইত্তেফাক/টিআ
