মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনিসিলভানিয়ার এক ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে এক নারী। পুলিশ বলছে, ভোট দেয়ার জন্য ওই নারী লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেখানেই তিনি আগুন দেয়ার চেষ্টা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।
পেনিসিলভানিয়া পুলিশ জানায়, ওই নারী ভোট দেয়ার লাইনে দাঁড়িয়ে বেশ কয়েকবার অতি উজ্জ্বল কিছু জ্বালিয়েছে। হতে পারে তিনি কোনো লাইটার জ্বালিয়েছেন অথবা আগুন জ্বালায় এমন কিছু ব্যবহার করেছিলেন। দেয়ালে থাকা একটি কাগজ তিনি বারবার জ্বালানোর চেষ্টা করেন।
পুলিশ আরো বলছে, এরপর ভোটিং বুথে লাগানো কাগজেও ওই নারী আগুন দেন। এতে করে সেখানে ছোটখাটো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোট কেন্দ্রে থাকা লোকজন আগুনে পোড়ার গন্ধ পেলে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেন।
ফক্স নিউজ বলছে, আগুন লাগার পরেই ওই নারী ভোটকেন্দ্র থেকে দৌড়ে তার গাড়িতে চড়ে পালিয়ে যান। আগুনে তেমন বড় ক্ষতি হয়নি। অন্য তেমন কোনো ভোগান্তির সৃষ্টিও হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।
ইত্তেফাক/টিআর
