বিরোধী দলকে তালেবান দিয়ে হামলার হুমকি পাকিস্তান মন্ত্রীর

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:৩৮

বিরোধী দলগুলো কে তালেবান দিয়ে আক্রমণের হুমকি দেয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ইজাজ শাহের পদত্যাগ চেয়েছে বিরোধী দলগুলি।

সাম্প্রতিক নানাকানা সাহিবে এক অনুষ্ঠানে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,তেহরিক-ই-তালিবান পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নীতির জবাব হিসেবে তাদের নেতাদের আক্রমণ করে বশির বিলোর ও মিয়া ইফতিখারের পুত্রসহ অনেক নেতাকে হত্যা করেছিল।

ইজাজ শাহ এক টুইটে বলেন, "আমি এন-লিগের অনুসরণকারীদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি এবং তালেবান দের সাহায্য কামনা করছি"।


এদিকে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিরোধী দল গুলো পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি),এএনপি এবং নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সাথে একটি নতুন জোট গঠন করেছে।

এই মন্তব্যে বিরোধী দল গুলো তার পদত্যাগের জন্য তীব্র প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও এএনপি তাকে "তাত্ক্ষণিক পদত্যাগ" করার আহ্বান জানিয়েছে।

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারের মুখপাত্র সিনেটর মোস্তফা নওয়াজ মন্ত্রীর এই বক্তব্যকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যাশনাল একশন প্লান (ন্যাপ) কে লঙ্ঘন করেছে বলে অভিহিত করেছেন শুধু তাই না পুরো জাতির কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে ক্ষমা চাইতে বলেছিলেন তিনি।
"ফেডারেল মন্ত্রীদের এই ধরণের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ইতিমধ্যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

আরো পড়ুন: মস্কোতে বাড়লো অনলাইন ক্লাসের সময়সীমা

পাকিস্তানি তালেবান সাধারণভাবে তেহরিক-ই-তালেবান নামে পরিচিত। ২০০৭ সালে এ জঙ্গি সংগঠনটি সর্বপ্রথম আত্বপ্রকাশ করে। বায়তুল্লাহ মেহসুদ এই জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা। ১৯৯৬ সালে আফগান প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রাব্বানিকে হটিয়ে সেখানে তালেবান শাসন প্রতিষ্ঠিত হয়। তালেবানের হয়ে যুদ্ধে অংশ নেয়া পাকিস্তানি উপজাতীয় নেতারা তখন আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওয়াজিরিস্তানে এসে কার্যক্রম শুরু করেন।
 
ইত্তেফাক/এএইচপি