চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা 

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৭:০৩

ঘটনার প্রায় এক মাস পর যশোরের চৌগাছায় এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিশুর বাবা বৃহস্পতিবার চৌগাছা থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়েছে, গত ৩ অক্টোবর রাত ৮টার দিকে মেয়েটি অসুস্থ হলে উপজেলার তিলকপুর গ্রামের আমজেদ আলীর ছেলে কবিরাজ এনায়েত আলীর কাছে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। এ সময় কবিরাজ জানান-তার জিনের আছর লেগেছে। জিন ছাড়াতে মেয়েটিকে একান্ত একাকি ঝাড়ফুঁক করার কথা বলে শিশুটিকে একই উপজেলার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে গিয়ে  ধর্ষণ করে। 

আরো পড়ুন: দেশে করোনা ভ্যাকসিন ইস্যুর অবসান হলো

ভিক্টিমের খালা পিয়া বেগম জানান, বৃহস্পতিবার সকালে তার ভাগ্নির ডাক্তারি পরীক্ষা যশোর জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। পুলিশ মেয়েটিসহ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী গ্রহণের আদালতে নেওয়া হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ বলেন, মেয়েটির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।  

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ইত্তেফাক/এএএম