সিলেট অঞ্চলে উন্নতমানের তেল, ডাল ও মশলা বীজ উৎপাদন বৃদ্ধির তাগিদ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৬

কৃষক পর্যায়ে উন্নতমানের তেল, ডাল ও মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ  তৃতীয় পর্যায়ে প্রকল্পের দিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা বৃহস্পতিবার  সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়। কৃষি বিভাগের উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা, চার জেলার পুরস্কারপ্রাপ্ত সফল কৃষকসহ প্রায় একশ’ ব্যক্তি দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বলা হয় সিলেটে ধানের পাশাপাশি তেল,ডাল, মশলা জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির সুযোগ রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মজুমদার মো. ইলিয়াসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম, বিশেষ অতিথি ছিলেন সিলেট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ কুমার অধিকারী, ডিএই সিলেটের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী, সুনামগঞ্জের উপপরিচালক মো. ফরিদুল হাসান, হবিগঞ্জের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি বিজ্ঞানী ড. মাহফুজুল ইসলাম নজরুল।

আরো পড়ুন: রাতেই দেশে ফিরছেন সাকিব

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম বলেন, বিদেশ থেকে ডাল, তেল ও মসলা জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমানোই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্যে। আর তা বাস্তবায়ন করতে হলে কৃষক পর্যায়ে মানসম্পন্ন ও আধুনিক জাতের বীজ সরবরাহ করতে হবে। যাতে কৃষকরা ভালো ফলন পেতে পারে। তার আগে অবশ্যই বীজের আর্দ্রতা ও বিশুদ্ধতা এবং অঙ্কুরোদগম ক্ষমতা নিশ্চিত করতে হবে। তিনি এ প্রকল্পের সুফল পেতে কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে আরো মনিটরিং বাড়ানোর আহ্বান জানান। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অধিভুক্ত বিএডিসি, এসআরডিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।   

ইত্তেফাক/এএএম