মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় শেষ মুহূর্তে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরু থেকেই এ রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও হঠাৎ এগিয়ে গেছেন জো বাইডেন।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, জর্জিয়ায় এই মুহূর্তে ৯১৭ ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। আল জাজিরা বলছে, এ রাজ্যে ১৯৯২ সালের পর আর কখনও জয়ী হয় নি ডেমোক্র্যাটরা।
খবরে জানানো হয়, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)।
Vote leads as of 5:30 a.m. ET Friday:
— NBC News (@NBCNews) November 6, 2020
• Georgia (99% in): Biden +917
• Nevada (89%): Biden +11,438
• Pennsylvania (94%): Trump +18,229
• Arizona (90%): Biden +47,052
এখনও এক শতাংশ ভোট গণনা বাকী রয়েছে জর্জিয়ায়। সে হিসেবে এখনে এখনও ৫০ হাজার ভোট গণনা বাকী।
জর্জিয়ায় ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। ফলে সেখানে বাইডেন জিতলে তার মোট ইলেকটোরাল ভোট হবে ২৮০টি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় ২৭০ ভোট। ফলে জর্জিয়ায় জিতলে বাইডেন সহজেই সেই সংখ্যা ছাড়িয়ে যাবেন, অর্থাৎ তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
ইত্তেফাক/আরআই
