জোরদার করা হচ্ছে বাইডেনের নিরাপত্তা

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৭:৫০

ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছি পৌঁছে যাওয়ায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ তার নিরাপত্তা জোরদার করছে। শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

 

গোয়েন্দা সংস্থা বাইডেনের নিরাপত্তা জোরদার করতে এজেন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে এ বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দিতে রাজি হয়নি বলে পত্রিকাটি জানিয়েছে।

আরো পড়ুন : প্রেসিডেন্ট হলেও নিজ দলের চাপ সামলাতে হবে বাইডেনকে

সংস্থাটির মুখপাত্র ক্যাথেরিন মিলহয়েন বলেন, জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের নিরাপত্তা আয়োজন কেমন হবে তা নিয়ে কোনো তথ্য সংস্থা থেকে দেওয়া হয় না। বাইডেন শিবির থেকেও এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। 

 

ডেলাওয়ারের উইলমিংটনে একটি কনভেনশন সেন্টারে থেকে এবার নির্বাচনী প্রচার এবং ভোট পর্যবেক্ষণ করছেন বাইডেন এবং তার প্রচারণা শিবির।

 

ইত্তেফাক/ইউবি