যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্ট্যানফোর্ডের প্রস্তুতকৃত শীর্ষ চিকিৎসকদের বিশ্ব তালিকায় স্থান করে নিলেন কাশ্মিরের দুই চিকিৎসক। তাদের নাম ডক্টর এমএস খুরো ও ডক্টর পারভেজ এ কৌল। উভয়েই শের-এ-কাশ্মীর ইনিস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসের (এসকেআইএমএস) চিকিৎসক।
জানা যায়, এদের মধ্যে ডক্টর এমএস খুরো প্রখ্যাত গ্যাস্ট্রোয়েনটেরোলোজিস্ট। তিনি এসকেআইএমএস-এর সাবেক পরিচালক। অন্যজন ডক্টর পারভেজ এ কৌল এসকেআইএমএস-এর অভ্যন্তরীণ এবং পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্তব্যরত আছেন।
ইউনিভার্সিটি অব স্ট্যানফোর্ডের তালিকাটি প্রস্তুত করা হয়েছে বিশ্বের স্বনামধব্য ১ লাখ ৫৯ হাজার চিকিৎসক থেকে। সেখানেই যায়গা করে নিলেন কাশ্মীরের এই দুই চিকিৎসক।
এ প্রসঙ্গে ডক্টর কৌল বলেন, শীর্ষ চিকিৎসকদের তালিকায় বেশ তৃপ্তি লাগছে। আশা করছি আমার এই অর্জন দেখে অন্যান্য চিকিৎসকরাও অনুপ্রাণিত হবে। যখন আমার ছাত্ররা আমাকে ছাড়িয়ে যাবে তখন চরম আত্মতৃপ্তি হবে।
তিনি বলেন, বর্তমানে যেসব চিকিৎসক বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের আমরা নানভাবে সহায়তা করছি। এমনকি প্রয়োজনে তাদের দক নির্দেশনাও আমরা দিচ্ছি। এই পর্যায়ে পৌঁছাতে যারা আমাকে সহায়তা করেছে তাদের প্রতি আমি কৃতিজ্ঞতা প্রকাশ করছি।
ডক্টর কৌল সাধুবাদ জানালেও শঙ্কার কথা বলছেন ডক্টর এমএস খুরো। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে ৬টি গবেষণা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে মাত্র দুইজন চিকিৎসক বিশ্ব তালিকায় স্থান করে নিয়েছে। আমাদের আরো পরিশ্রমী হতে হবে। এই তালিকায় আরো বেশ কিছু কাশ্মীরী চিকিৎসকের নাম থাকার দরকার ছিলো।
ইত্তেফাক/টিআর
