পুতিনের অসুস্থ হওয়ার খবর ভুয়া : ক্রেমলিন

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:০১

অসুস্থ নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। এমনটি জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিন। 

শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে পার্কিনসন রোগে আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।আর এ জন্য আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন তিনি।    

এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা খারিজ করছে প্রেসিডেন্টের অফিস। এই ধরণের খবরের কোনও ভিত্তি নেই। প্রেসিডেন্ট পুতিন একেবারেই সুস্থ।

ইত্তেফাক/এআর