মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলছেন, নির্বাচনে আমি বেশ ভালোভাবেই এগিয়ে ছিলাম। কিন্তু রাত যত বেড়েছে আমি রহস্যজনকভাবে পিছিয়ে পড়েছি। আজ বুধবার এক টুইটে এমনটিই দাবী করেন তিনি।
টুইটে ট্রাম্প বলেন, অঙ্গরাজ্যগুলোতে আমি এগিয়ে ছিলাম। কিন্তু রাতে রহস্যজনকভাবে পিছিয়ে গেলাম। হয়তো বৈধ উপায়ে এর প্রতিবাদ ও মোকাবেলা করলে আমি আবার এগিয়ে যতে পারি।
অন্যদিকে, ডেমোক্যাটিক প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের আরো কাছে পৌঁছেছেন। পেনসিলভেনিয়া এবং নেভাডা অঙ্গরাজ্যে ভোটের ব্যবধানে ট্রাম্প থেকে আগের চেয়ে অনেক এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যেকোন একটিতে জিতলেই প্রেসিডেন্ট পদ নিশ্চিত হবে বাইডেনের।
অন্যদিকে হোয়াইট হাউসের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত, স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তাওতার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন।
এছাড়া নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় 'জালিয়াতির' যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে।
মার্কিন নির্বাচনে এবারে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষমুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে যান বাইডেন। এতে করেই বাইডেনের জয়ের পথ স্পষ্ট হতে থাকে।
দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন।
ইত্তেফাক/টিআর
