দিল্লি ক্যাপিটালসকে স্রেফ উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫৭ রানের বড় ব্যবধানে তাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার মুম্বাই। আর দিল্লি এখন দ্বিতীয় কোয়ালিফায়ারের অপেক্ষায় আছে। তবে ফাইনালে উঠেও মাত্রা ছাড়া উল্লসিত নয় রোহিত শর্মার দল।
আগে ব্যাট করা মুম্বাই ৫ উইকেটে ২০০ রান করে। রোহিত বিনা রানে ফিরে আসেন। তবে কুইন্টন ডি কক ৪০ ও সূর্যকুমার ৫১ রান করে দলকে লড়াইয়ে রাখেন। ইশান কিশান পরে ৩০ বলে ৫৫ রান করেন।
জবাবে দিল্লি মহা বিপর্যয়ে পড়ে শুরুতেই বিনা রানে তারা ৩ উইকেট হারায়। স্টয়নিয়স ৬৫ ও অক্ষর প্যাটেল ৪২ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু দুরন্ত বোল্ট ও বুমরাহকে সামলে এগোতে পারেননি তারা। ৮ উইকেটে ১৪৩ রান করতে পারে দিল্লি। বুমরাহ ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
ম্যাচের পর রোহিত শর্মা বলেছেন, ‘আমি মনে করি, এটা আমাদের সেরা পারফরম্যান্স ছিল। আজ আমরা অসাধারণ দৃঢ়তা দেখিয়েছি। টি-টোয়েন্টিতে মোমেন্টামটা বড় ব্যাপার। তবে আমরা এখনই উচ্ছ্বসিত নই। আরো ম্যাচ বাকি আছে।’
ইত্তেফাক/এমআর
