মুম্বাইয়ে এক কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৪:৩৩

ভারতের মুম্বাইয়ে এক কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায় ।এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। 

জানা গেছে,   একটি কার পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত শোভানাথ সরোজ। ৩০ বছরের শোভানাথ পেশায় একজন শ্রমিক। ওইদিন সন্ধ্যায় কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে দেখে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে রয়েছে।  

এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি   স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে। আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি।  পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।   আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এআর