রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৪:০২

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরে সিলেট পর্বের প্রথম ও টুর্নামেন্টের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে খুলনা টাইটান্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে খুলনার সংগ্রহ দুই উইকেটে ৪৭ রান। 

ঢাকা পর্বে ৪ ম্যাচে ২টি জয় ও দুটি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রাজশাহী কিংস। তবে এখন পর্যন্ত চলমান বিপিএলে জয়ের মুখ দেখতে পারেনি খুলনা। ঢাকায় প্রথম পর্বে চার ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে তারা।

খুলনা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহিরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, ডেভিড ওয়াইস, কার্লোস ব্র্যাথওয়েট, জুনায়েদ খান ও ডেভিড মালান।

আরো পড়ুন: চীন সফরে সতর্কতা জারি কানাডার

রাজশাহী কিংস একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, লরি ইভেনস, ক্রিস্টিয়ান জাঙ্কার, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট ও ইসুরু উদানা।

ইত্তেফাক/কেআই