রাজশাহীকে ১২৯ রানের টার্গেট দিল খুলনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৫তম ম্যাচে রাজশাহী কিংসকে ১২৯ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ ১২৮ রান।

খুলনার হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী। জহুরুল ব্যক্তিগত ১৩, জুনায়েদ ১৪, ডেভিড মালান ১৫, মাহমুদউল্লাহ ৯, নাজমুল হোসেন শান্ত ১১, কার্লোস ব্রাথওয়েইট ৮ রান করে একে  একে সাজঘরে ফেরেন। এরপর ডেভিড উইসি এবং আরিফুল হক যথাক্রমে ১৩ ও ২৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। তাইজুল ইসলাম ০ রানেই বিদায় নেন। শরিফুল ইসলাম এবং জুনায়েদ খান ২ ও ১ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: আগামী বছর অবসরের ইঙ্গিত কাভানির

রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, আরাফাত সানি ও ইসুরু উদানা প্রত্যেকেই নিজেদের ৪ ওভারে তুলে নেন দুটি করে উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার ৪ ওভারে পান একটি উইকেট।

ইত্তেফাক/জেডএইচডি