মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেনের সংগ্রহ দাঁড়াল ২৯০। সর্বশেষ পেনসিলভানিয়ার পর নেভাদায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন।
দ্য গার্ডিয়ানের দেওয়া তথ্যমতে, পেনসিলভানিয়ায় জয়ের পর বাইডেনের সংগ্রহে ছিল ২৮৪ ইলেকটোরাল ভোট। যেখানে ম্যাজিক ফিগার ২৭০। কিন্তু এর কিছু পরেই নেভাদার জয়ে বাইডেনের ঝুড়িতে যোগ হয় আরও ৬ ভোট।
আরও পড়ুন: সাড়ে ৪১ লাখ ভোটে বেশি বাইডেন
এর আগে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়েছেন বলে জানান বাইডেন। তিনি বলেন, আমরা প্রায় ৩০০ ইলেকটোরাল কলেজ ভোট পেতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমরা বেশ ভালোভাবেই এগিয়ে আছি এবং তা জিততে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। এখনো আমাদের ভোট সংখ্যা বাড়ছে।
ইত্তেফাক/আরআই
