মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেশটির ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেই সঙ্গে বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত জো বাইডেনের সংগ্রহে ছিল ২৬৪ ইলেকটোরাল ভোট। কিন্তু সময় যত গড়াতে থাকে বাইডেন-কমলার বিজয় তত ধরা দিতে থাকে। কারণ জয়ের দোরগোড়ায় অবস্থান করছিলেন ডেমোক্র্যাটরা। ২৭০ ছুঁতে পারলেই প্রেসিডেন্ট হয়ে বাইডেন চলে যাবেন হোয়াইট হাউজে।
BREAKING: JOE BIDEN WINS
— CNN (@CNN) November 7, 2020
Joe Biden will be the 46th president of the United States, CNN projects, after a victory in Pennsylvania puts the Scranton-born Democrat over 270 https://t.co/g5ahxZ3Zcu #CNNElection pic.twitter.com/4bVHYENaaT
এদিন সন্ধ্যার পরেই প্রথম জয় আসে ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়া থেকে। সেখান থেকে বাইডেনের সংগ্রহে যোগ হয় ২০ ইলেকটোরাল ভোট। এতেই বিজয় নিশ্চিত হয় বাইডেনের। এর কিছু পরেই অঙ্গরাজ্য নেভাদাও ধরা দেয় বাইডেন শিবিরে। এতে বাইডেন পেয়ে যান আরও ৬ ইলেকটোরাল ভোট। দুই রাজ্যের জয় নিয়ে মোট ২৯০ ইলেকটোরাল ভোট অর্জন করে হোয়াইট হাউজে যেতে চূড়ান্ত বিজয় পান বাইডেন। যদিও এখনো তিনটি রাজ্যের গণনা চলছে। যার আরও একটিতে এগিয়ে রয়েছেন বাইডেন।
BREAKING: Joe Biden wins Pennsylvania. #APracecall at 11:25 a.m. EST. #Election2020 https://t.co/lGfinjTqT4
— AP Politics (@AP_Politics) November 7, 2020
জয়ের পরেই দেশটির ভোটারদের নিয়ে আবেগঘন বার্তা দেন বাইডেন। টুইটে তিনি লেখেন, ‘আমেরিকা, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি: আমি সব মার্কিনের প্রেসিডেন্ট হব—আমাকে ভোট দিন বা না দিন। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা আমি রক্ষা করব।’
America, I’m honored that you have chosen me to lead our great country.
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
নির্বাচিত হওয়ার পর একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে কমলা হ্যারিস। তিনি বলেন, এই নির্বাচন আমার ও বাইডেনের জন্য অনেক বেশি কিছু। এটি আমেরিকার আত্মা এবং এর জন্য লড়াই করতে আমাদের আগ্রহ সম্পর্কে। আমাদের সামনে অনেক কাজ আছে। চল শুরু করি।
This election is about so much more than @JoeBiden or me. It’s about the soul of America and our willingness to fight for it. We have a lot of work ahead of us. Let’s get started.pic.twitter.com/Bb9JZpggLN
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
যদিও এ ফল প্রেসিডেন্ট ট্রাম্প মেনে নেবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, এই পরাজয় মেনে নাও নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ভোট জালিয়াতি নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। তার দাবি, ভোট জালিয়াতির প্রমাণ নেই।
Congratulations to my friends, @JoeBiden and @KamalaHarris — our next President and Vice President of the United States. pic.twitter.com/febgqxUi1y
— Barack Obama (@BarackObama) November 7, 2020
তবে ম্যাজিক ফিগার অতিক্রম করার পরপরেই ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন পেতে শুরু করেন বাইডেন। সাথে কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছে কমলা হ্যারিসকে।
Congratulations, @JoeBiden and @KamalaHarris. Our two countries are close friends, partners, and allies. We share a relationship that’s unique on the world stage. I’m really looking forward to working together and building on that with you both.
— Justin Trudeau (@JustinTrudeau) November 7, 2020
এদিকে ইলেকটোরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। বাইডেনের দাবি, তিনি ইতিহাসের সবচেয়ে বেশি ভোটে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।
ইত্তেফাক/আরআই
