চিফ হুইপের পিতার কবর জিয়ারত পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০২:৩৩

আধুনিক শিবচরের রূপকার ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির গর্বিত পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) এর কবরে পুষ্প স্তাবক অর্পণ ও কবর জিয়ারত ক‌রে যাত্রা শুরু করলেন পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

শনিবার (৭ নভেম্বর) নব‌নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দরা কবর জিয়ারত ক‌রে মরহু‌মের আত্মার মাগফিরাত কামনা ক‌রেন। 

উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) শিবচর উপজেলার দত্তপাড়া ও পাচ্চর ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়। সকালে দত্তপাড়া টিএন একাডেমি বিদ্যালয় মাঠে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো. পান্নু মিয়া চৌধুরীকে সভাপতি ও মো. মতিউর রহমান লপ্তিকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। একই দিন বিকেলে শহীদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাচ্চু মিয়া মিঠুকে সভাপতি ও মো. নূরুল ইসলাম নূর হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, পাঁচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হাওলাদার, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ মিয়াসহ আরো অনেকেই। দুই ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শিবচর উপজেলা আওয়ামী লীগ স্থানীয় কাউন্সিলর, ডেলিগেট ও বিপুল সংখ্যক আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতিতে ৩ বছরের জন্য উভয় কমিটি অনুমোদন দেন।

আরো পড়ুন: বাইডেন–কমলাকে অভিনন্দন ট্রুডোর

সম্মেলনে প্রধান অতিথি মুনির চৌধুরী তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী শুধু শিবচরে উন্নয়নই করেন না, বাংলাদেশের প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ তার কাছ থেকে কিভাবে উন্নয়ন করতে হয় তার পরামর্শ গ্রহণ করেন। তাইতো সাধারণ মানুষ তাকে বলে উন্নয়নের জাদুকর।

তিনি আরো বলেন,আজ থেকে ৩৮ বছর আগে দত্তপাড়া টিএন একাডেমি স্কুল মাঠে ঘাসের ওপর বসে আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করেছিলাম। আর আজকে সুসজ্জিত বিশাল মঞ্চ তৈরি করে উৎসব মুখর পরিবেশে সেই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করছি। এটা সম্ভব হয়েছে একমাত্র একজন ব্যক্তির কারণে। যিনি স্বপ্ন দেখেন শিবচরকে নিয়ে, বুকে লালন করেন শিবচরকে। শিবচরের মানুষ যাকে ছয় ছয় বার মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন তাদের পক্ষে কথা বলার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার ওপর আস্থা রেখে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে মহান জাতীয় সংসদের চিফ হুইপের আসনে বসিয়েছেন। তিনি আমাদের সেই ভাই, আমাদের সেই বন্ধু, আমাদের সেই নেতা নূর-ই আলম চৌধুরী লিটন এমপি।

ইত্তেফাক/এএএম