স্বাস্থ্যবিধি মেনে ও কিছু শর্তসাপেক্ষে মান্নোয়ন ও রিটেক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ইসলামিক বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। আজ রবিবার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে কোন কোর্সে ১০ জনের কম সংখ্যক পরীক্ষার্থীদের রিটেক ও মান্নোয়ন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্তমাফিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীবৃন্দের জন্য কোন আবাসিক হল খোলা থাকবে না।
ইত্তেফাক/পিএস
