বিবাহ বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই শ্রাবন্তীর নতুন ঘোষণা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:৪৪

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সাথে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী। পূজার সময় থেকেই নাকি একসঙ্গে বাসও তুলে দিয়েছেন তারা। কানাঘুষো শোনা যাচ্ছে নিজের দাম্পত্য সম্পর্কের অবনতি নিয়ে ইতিমধ্যে মুখও খুলেছেন রোশন। যদিও এ বিষয়ে কোন বাক্য খরচ করেননি এই অভিনেত্রী। এরই মাঝে জীবনের নয়া ইনিংসের কথা ঘোষণা করলেন শ্রাবন্তী।

সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। তাতে ‘ফিটনেস এম্পায়ার’ নামে একটি জিম খোলার কথা উল্লেখ করেন তিনি। শ্রাবন্তীর নয়া ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান।

অনেকেই বলছেন, স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে জিম খোলার স্বপ্ন নাকি দেখেছিলেন রোশনও। তবে বর্তমানে স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই। কিন্তু সেই পথচলায় ধারেকাছে নেই রোশন। কমপক্ষে সোশ্যাল মিডিয়ার পোস্টে তাই দেখা যাচ্ছে।

ইত্তেফাক/বিএএফ