বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ১৬তম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৫ রান। বল হাতে কুমিল্লার মেহেদী হাসান প্রথম ওভারে তুলে নেন তিনটি উইকেট। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি উইকেট।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে জাপান
সিলেট সিক্সার্স :
লিটন কুমার দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাকির আলী, মেহেদী হাসান রানা, সোহেল তানভীর (পাকিস্তান), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), সন্দ্বীপ লামিচানে (নেপাল), ফ্যাবিয়ান অ্যালেন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), গুলবাদিন নাইব (আফগানিস্তান), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস :
তামিম ইকবাল, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড)।
ইত্তেফাক/জেডএইচডি
