মাদারীপুরের নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ তিনজনকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজারসহ তিন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের বিপুল ভোটে নির্বাচিত সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর আস্থাভাজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ইত্তেফাক/কেকে
