চট্টগ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে শহরের আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
দগ্ধরা হলেন, সাইফুর রহমান (১৮), বিবি সুলতানা (৩৫), মিজানুর রহমান (৪২), পিয়ারা বেগম (৬৫), সালমা জাহান (২১), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮) ও রিয়াদ (২২)
আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন।
ইত্তেফাক/টিআর
