মুসলিম অধ্যুষিত দেশ সংযুক্ত আরব আমিরাত শনিবার বহু ইসলামিক আইন সংস্কারের ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশটিতে অবিবাহিত যুগলের একত্রে বসবাস এবং মদপানের ওপর আরোপিত নানা বিধিনিষেধ শিথিল হচ্ছে।
দেশটিতে এতোদিন ধরে নানা নিজস্ব ইসলামিক আইন চালু আছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নতুন আইনে ২১ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা এখন মদ কেনা-বেচা এবং পান করতে পারবেন। সেইসঙ্গে অবিবাহিত যুগলের একত্রে বসবাস করতে পারবে।
ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা বাড়াতে ইসলামি আইন শিথিল করার কথা জানিয়েছে দেশটি।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি এবং সারা বিশ্ব থেকে অধিক বিনিয়োগের পরিবেশ সৃষ্টির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশটি ‘অনার কিলিং’ এর ঘটনাকে অপরাধ হিসাবে গণ্য করবে বলে জানিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনতে চাইছে দেশটি। এপি
ইত্তেফাক/এসআর

