ব্যবহার অযোগ্য জুতা-স্যান্ডেলকে পুনরায় ব্যবহার উপযোগী করার পেশায় নেমেছেন রাবেয়া। এক বছরের শিশুকে নিয়েই কাজে চলে আসেন নোয়াখালীর এই নারী। বাচ্চাকে পাশে রেখে দিব্যি নিজের কাজ করে চলেন।
অভাবের সংসারে মাসিক ৪৫০০ টাকা বেতনের এই একটু হলেও স্বস্তি দিচ্ছেন বলে জানান তিনি। করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিক মন্দার আঁচ সকলের মতো রাবেয়ার সংসারেও হানা দেয়। সেই অভাব ঘুচাতে গত তিন মাস ধরে জুতা পুনঃপ্রক্রিয়াজাত করণের কাজ করে চলেছেন তিনি।
রাবেয়ার স্বামী লালবাগের একটি প্লাষ্টিক কারখানাতে কাজ করেন। সংসারে বাড়তি কিছু সহায়তার জন্য তিনি বেঁছে নিয়েছেন এই পেশাকে।
ইত্তেফাক/পিএস
