ফের সৌদি আরবে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি দেশটিতে বিস্ফোরক-বোঝাই দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জানা যায়, সৌদির বেসামরিক লোকদের এবং স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় হুথি গোষ্ঠী। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, লক্ষ্যে আঘাত হানার আগেই ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
এছাড়া ওই হামলায় তাৎক্ষনিক কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।
বিগত কয়েক মাস থেকেই সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের ভাষ্য, ইয়েমেনে সৌদির বর্বর হামলা বন্ধ না হলে তারা এই প্রতিশোধ নেওয়া চালিয়ে যাবে। রয়টার্স
ইত্তেফাক/এসআর
