ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৪:২৬

ব্রাজিলে চীনা টিকার পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সোমবার এ কথা জানিয়েছে।

জানা যায়, একজন টিকা গ্রহণকারীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার পর ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে চীনা ঔষধ কোম্পানি সিনোভেক বায়োটেকের করোনাভ্যাক টিকা সম্পর্কে এই ঘোষণা এমন দিনে এলো যেদিন মার্কিন কোম্পানি ফাইজার তাদের তৈরি টিকার কার্যকারিতা ৯০ শতাংশ বলে দাবি করেছে।  

ব্রাজিলের নিয়ন্ত্রক সংস্থা আনভিসা এক বিবৃতিতে বলেছে, গত ২৯ অক্টোবর টিকার মারাত্মক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তারা এর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। 

এতে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি ঘটনার জোর তদন্ত চালাচেছ।

উল্লেখ্য, সিনোভেক, ফাইজার ও অক্সফোর্ডেও টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।  এই তিনটি টিকারই পরীক্ষা ব্রাজিলে চালানো হচ্ছে।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে ব্রাজিলে।  এ পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।  

ইত্তেফাক/এসআর