২০১৬ সালে ‘রক্ত’ ছবির মাধ্যমে পরিচালকের আস্থা অর্জন করেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এরপর থেকে সমান তালে কাজ করে চলেছেন তিনি। আর সে কারণেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি চলচ্চিত্র নিয়ে অন্তর্জালে হাজির হয়েছেন রোশান। এগুলো হলো ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবি দুটি পরিচালনা করেছেন অনন্য মামুন। আর প্রযোজনায় আছে সেলিব্রেটি প্রোডাকশন।
প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল এসেছে ‘মেকআপ’-এর ট্রেলার ও ‘সাইকো’র প্রথম গানের টিজার। গানটির শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। এতে হাজির হয়েছেন সিনেমার জুটি চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক রোশান।
‘তোর জন্য কত মায়া রে’ শিরোনামের গানটি যৌথভাবে লিখেছেন কবির বকুল ও অনন্য মামুন। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। রোশান-পূজা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী প্রমুখ।
সাইকোর গান:
অন্যদিকে, ‘মেকআপ’-কেও বিগ বাজেটের ছবি বলছেন মামুন। মৌলিক গল্পের এই সিনেমার কাহিনি ও সংলাপ তারই করা। ছবিটির গল্প সিনেজগৎ নিয়ে। যেখানে রোশানও একজন চলচ্চিত্র শিল্পী। এ তারকা সিনেমাটি নিয়ে বলেন, ‘একেবারে মৌলিক গল্পের ছবি এটা। যিনি এটি দেখবেন তিনি তার জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। তাই এতে মনে রাখার মতো বিষয় রয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
