করোনায় প্রাণ হারালেন ফিলিস্তিনের শীর্ষ আলোচক সায়েব এরেকাত

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৬:৩৩

তিন দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের বিশিষ্ট মুখপাত্র ও ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব সায়েব এরাকাত আর নেই। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তাঁর  রাজনৈতিক দল ফাতাহ এক বিবৃতিতে তার মৃত্যুর ঘোষণা দিয়েছেন। এছাড়াও দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকেও এমন তথ্য নিশ্চিত করা হয়। খবরে বলা হয়, জেরুজালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় তিনি জড়িত ছিলেন। ১৯৯১ সালে ফিলিস্তিনিরা ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেয়। সেখানে ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক সাদা-কালো কাফিয়ায় তার শরীর আবৃত ছিল।

আরো পড়ুন: বন্ধ হচ্ছে যুদ্ধ, আর্মেনিয়া-আজারবাইজানকে নিয়ে রাশিয়ার শান্তি চুক্তি 

পরবর্তী পাঁচ দশকে পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে গেছেন।

ইত্তেফাক/এএইচপি