টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আধুনিক শিবচরের রূপকার ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির আস্থাভাজন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী ও সদস্যবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সেচ্ছাসেবক লীগের নেত্রীবৃন্দ।
এর আগে একইদিন মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মুনির চৌধুরীসহ নেতৃবৃন্দ শিবচরের দত্তপাড়ায় চিফ হুইপের গর্বিত পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন । এছাড়াও মুনির চৌধুরী তার বাবা মরহুম সিরাজুল হক চৌধুরী ও মা হোসনে আরা চৌধুরীর কবর জিয়ারত করেন।
আরো পড়ুন: সুন্দরবনের দাড়গাং এলাকা থেকে এক জেলেকে অপহরণ
রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজারসহ তিন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ গ্রহণ শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর মাদারীপুর জেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের বিপুল ভোটে নির্বাচিত সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর আস্থাভাজন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুনির চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ইত্তেফাক/এএএম
