সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় তিন কোটি ডলার মূল্যের ড্রোন বিক্রি না করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মানবাধিকার সংস্থাটি বলছে, ইয়েমেন এবং লিবিয়া যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত জড়িত হয়ে দেশ দুটিতে বেসামরিক জনগণ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে এবং এ ব্যাপারে অ্যামনেস্টির কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মানবাধিকার বিষয়ক পরিচালক ফিলিপ নাসিফ এক বিবৃতিতে বলেন, আমেরিকাকে অবশ্যই এমন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে হবে। এসব ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক নাগরিকদের ওপর হত্যাকাণ্ড চালাচ্ছে তারা।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তরের কাছে একটি নোটিশ দিয়েছে যাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যাধুনিক এমকিউ-৯বি ড্রোন বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের দুই মাসেরও কম সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এ সমস্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক সরঞ্জাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
আরো পড়ুন: সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আমেরিকার
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রায় তিন কোটি ডলার মূল্যের ড্রোন বিক্রি না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, ইয়েমেন এবং লিবিয়া যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত জড়িত হয়ে দেশ দুটিতে বেসামরিক জনগণ হত্যা করেছে এবং এ ব্যাপারে অ্যামনেস্টির কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, কংগ্রেস থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রস্তাবিত বা নিশ্চিত হওয়া অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিননীতি অনুযায়ী মন্তব্য করার কোনো সুযোগ নেই।
ইত্তেফাক/এএইচপি
