শার্শায় ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চন্দন কাঠ জব্দ 

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৭:২৯

যশোরের শার্শা থেকে একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১ হাজার ৪০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এ চালানটি আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে সড়কের পাশে থাকা ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নম্বরের একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১ হাজার ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত চন্দন কাঠের বাজার মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা।

আরো পড়ুন: ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু ৩ লাখের বেশি

বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে চালক আগে ভাগেই পালিয়ে যায় বলে বিজিবি জানায়। এ বিষয়ে মামলা হয়েছে। 

ইত্তেফাক/এএএম