ঝিনাইদহে এক হেরোইন ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৯:০৮

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( প্রথম ) আদালতের বিচারক  এম জি আযম মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে  ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক। 

দণ্ডপ্রাপ্ত আসামি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল।

আরো পড়ুন: রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকর

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি দুপুরে কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মো. রুহুল আমিন গোপন সূত্রে জানতে পারেন কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনি কলের সামনে হেরোইন কেনাবেচা হচ্ছে। একদল পুলিশ নিয়ে তিন সেখানে অভিযান চালিয়ে আসামি আসাদুজ্জামান লিটনকে ধরে ফেলেন। তার বুক পকেট থেকে একটি পলিথিনের প্যাকেটে রাখা এক’শ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। তাকে জিজ্ঞসাবাদে সে জানায়, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মো. ইমরানের কাছ থেকে এ হেরোইন কিনেছে। আর এ হেরোইন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের জাহাঙ্গীরের কাছে বিক্রি জন্য এনেছে।  পরে এসআই রুহুল আমিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আসাদুজ্জামান লিটনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। অপর দুই আসামি মো. ইমরান ও জাহাঙ্গীরের  দোষ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন। 

ইত্তেফাক/এএএম