ই-ক্যাবের ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেলো কিউকম

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৫:৩৭

দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম কে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ই-কমার্স মুভারস এওয়ার্ড প্রদান করা হয়। এই স্বীকৃতি তুলে দেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, কিউকম পক্ষে গ্রহন প্রতিষ্ঠানের সিইও মো. রিপন মিয়া।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ই-ক্যাব করোনাকালীন সময়ে অসামান্য অবদান রেখে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেবার স্বীকৃতি হিসেবে ১২ জন ব্যক্তি ও ১০০ টি প্রতিষ্ঠানটি এই সম্মানে ভূষিত করলো।

মো. রিপন মিয়া বলেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ইক্যাবের কাছে এমন একটি অর্জনের স্বীকৃতি দেয়াতে। সরকারের চেষ্টা ছাড়া এটা অনেক কঠিন ছিলো কাজ করা,  আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা এই অ্যাওয়ার্ড।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার,  ই-ক্যাব সেক্রেটারী আবদুল ওয়াহেদ তমাল৷ 

ইত্তেফাক/জেডএইচডি