ফ্রান্সে ১০ বছর বয়সী চার মুসলিম শিশুকে জিজ্ঞাসাবাদের নামে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইহুদি সংগঠন জিয়োস ফ্রান্স ইউনিয়ন ফর পিস (আইজেএফপি)।
তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলুর বরাতে জানা যায়, শিশুদের সন্ত্রাসবাদের অভিযোগে আটক করার ফরাসি সরকারের এ আচরণকে বর্বরোচিত কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন ইহুদি সংগঠনটির সদস্য জর্জেস গামপেল।
ফ্রান্সের একটি স্কুলে হজরত মুহম্মদ (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় এক শিক্ষকের শিরশ্ছেদের পর গত সপ্তাহে স্কুলটির চার মুসলিম শিশু শিক্ষার্থীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় দেশটির পুলিশ।এদের মধ্যে তিনজন তুরস্ক ও একজন আলজেরিয়ার বংশোদ্ভূত। মুসলিম শিশুদের ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর শিক্ষক হত্যায় তাদের সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্রান্সে প্রশাসন।
আরো পড়ুন: ব্রাজিলে চীনা ভ্যাকসিনের পরীক্ষা ফের শুরুর অনুমোদন
ইহুদি সংগঠনটির সদস্য জর্জ গামপেল তার শৈশবে ঘতে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ১৯৪৪ সালে ইহুদি হওয়ার কারণে তার বাবাকে এভাবেই ধরে নিয়ে যায় ফরাসি পুলিশ।
ইত্তেফাক/এএইচপি
