সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আর নেই

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১২:৩১

উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী(৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে টেকনাফে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।

আজ বাদ আছর হ্নীলা সড়ক ও জনপদ বিভাগের স্টক ইয়ার্ড মাঠে নামাজে জানাজা শেষে দরগাহ গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেন।

ইত্তেফাক/এমআর