রক্ত দিয়ে কাউকে বাঁচানো একটি মহৎ কাজ। মুমূর্ষু কালীন সময়ে ও জরুরী প্রয়োজনে অসুস্থ, আহত, গুরুতর আহত পুলিশ সদস্য, পুলিশ সদস্যদের আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করে মহৎ কর্মটি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা পুলিশ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশ ব্লাড ব্যাংক কার্যক্রম শুরু করে। মাদারীপুর জেলা পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা করোনা রোগীদের বাঁচানোর জন্য প্লাজমাও দান করে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাদারীপুর জেলা “পুলিশ ব্লাড ব্যাংক”-এর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এসময় মাদারীপুর জেলা “পুলিশ ব্লাড ব্যাংক”-এ পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে এবং আজীবন রক্তদানের শপথ করেন। মাদারীপুরে প্রত্যেক পুলিশ সদস্য প্রতি চার মাস পর পর স্বেচ্ছায় রক্তদান করবে। সংগৃহীত রক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার পুলিশ ব্লাড ব্যাংক-এর মাধ্যমে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে উপকৃত হবে পুলিশ সদস্য, পুলিশ সদস্যের পরিবারবর্গ ও সাধারণ মানুষ।
এছাড়াও পুলিশ লাইন্স প্রধান ফটক, ড্রিলসেডের পুনসংস্কার ও সৌন্দর্যবর্ধন, পুলিশ লাইন্স সালামী মঞ্চ এবং নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় প্রধান ফটক এর শুভ উদ্বোধন সহ চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, মাদারীপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে পুলিশ লাইন্স মাদারীপুরে একটি আম্রপালি বৃক্ষ রোপণ, মাদারীপুর জেলা পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় দুইটি পিকআপ এবং একটি মাইক্রোবাস হস্তান্তর, মাদারীপুরে বেদেপল্লীতে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। গত ১১ নভেম্বর ডিআইজি হাবিবুর রহমান মাদারীপুর জেলায় আগমন উপলক্ষে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ হতে মাদারীপুরের সৎ ও সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান তাকে
ফুলেল শুভেচ্ছা ও মাদারীপুর জেলা পুলিশের চৌকস দল গার্ড-অব-অনার প্রদান করেন।
মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা মাদারীপুর জেলার সকল থানা পর্যায়ে প্রীতি প্রমিলা কাবাডি খেলার আয়োজন করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্য ও যুবক-যুবতীদের কাবাডি খেলার প্রতি আগ্রহী করার লক্ষে খেলাটি আয়োজন করা হয়। প্রাথমিক পর্যায়ে থানা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় থানা পর্যায়ে খেলায় যারা ভাল ক্রীড়া নৌপূন্য প্রদর্শন করেছে তাদের মধ্যে হতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে দুটি দল গঠন করে জেলা পর্যায়ে প্রীতি প্রমীলা কাবাডি খেলাটি আয়োজন করা হয়। উক্ত প্রমীলা কাবাডি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি কবাডি ম্যাচে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার প্রদান করেন ডিআইজি হাবিবুর রহমান। পরে তিনি মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
ইত্তেফাক/এমআর
