ঢাকার নবাবগঞ্জে ১৩ বোতল বিদেশি মদসহ বিধান সরকার (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার টিকরপুর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিধান উপজেলার টিকরপুর গ্রামের মৃত বিজয় গোপাল সরকারের ছেলে।
নবাবগঞ্জ থানা গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই গৌতম চন্দ্র হালদার বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সঙ্গীয় ফোর্সদের সহায়তায় টিকরপুর গ্রামের শ্যামল সরকারের বাড়ির পশ্চিম পাশে থেকে ১৩ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানায় বিধান এলাকায় দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করে আসছিলো। পরে বিধানের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, বিধানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
