রাজবাড়ীতে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৬:৪৮

রাজবাড়ীতে কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা অমর সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা,  ছড়া উৎসব, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ।

কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ফকীর আব্দুর রশিদ।

আরও পড়ুন: বকশীগঞ্জে বাল্য বিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি কবি আবু জাফর দিলু। 

রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছড়া উদযাপন উপকমিটির আহ্বায়ক শাহ মুজতবা রশীদ আল কামাল। 

ইত্তেফাক/এসি