সারাদেশে শনিবার বিএনপির প্রতিবাদ সমাবেশ  

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:২১

ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতির প্রতিবাদে শনিবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সারাদেশে জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।  ঢাকায় সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।

আরো পড়ুন : প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।


ইত্তেফাক/ইউবি