আকবরকে ধরিয়ে দেওয়ায় লাখ টাকা পুরষ্কার ঘোষণা সৌদি প্রবাসীর

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২০:০২

সৌদি আরবে অবস্থানরত সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুক সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার প্রধান আসামি পলাতক এসআই (বরখাস্ত) আকবর হোসেনকে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে ধরে আনার জন্য স্থানীয় যুবকদের সাহসিকতার জন্য এক লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছেন।  

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আকবরকে গ্রেফতারের মাধ্যমে সিলেটের শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। দেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে যে বা যারা সাহসী ভূমিকা পালন করেন তারা আমাদের গৌরব। তিনি  আকবরকে গ্রেফতার করতে সাহসী ভূমিকা রাখার জন্য খাসিয়া যুবসমাজ, স্থানীয় নাগরিক এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। 

আরও পড়ুন: কক্সবাজারে পর্যটকের ঢল, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আব্দুল আজিজ মাসুক জানান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনাক্রমে সংশ্লিষ্টদের এ পুরষ্কার প্রদান করা হবে।  

ইত্তেফাক/এসি