ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া ও নারানদিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে।
রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফ আলী লিঠু জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নারানদিয়া গ্রামের ইউসুফ শরীফের সাথে বাহিরদিয়া গ্রামের ওলি মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হন।উভয় গ্রামবাসীর মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় গ্রামের অন্তত ২০ জন হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় গ্রামের পরিবেশ এখন শান্ত।
ইত্তেফাক/কেকে/এমআর
