ভাইয়ের বিয়েতে নেচে করোনা আক্রান্ত সালাহ!

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৫:১৫

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ। মিশরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘বৈশ্বিক স্বাস্থ্যবিধি মোতাবেক সালাহর জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। ইএফএ’র মেডিকেল কমিটির প্রধান ডা. মোহামেদ সুলতান ও মিশন জাতীয় দলের চিকিৎসক মোহামেদ আবু এল এলার তত্ত্বাবধানে রয়েছেন সালাহ। এ বিষয়ে লিভারপুলের মেডিকেল প্রধান ডা. জিম মক্সোনের পরামর্শও নেয়া হচ্ছে।’

গত কয়েক দিন আগে, মিশরের কায়রোতে সালাহ’র ভাই নাসর সালাহর বিয়ে হয়েছে। যেখানে তিনি সবার সঙ্গে নেচে আনন্দ উৎযাপন করেছেন। যেখানে তিনি মাস্ক কিংবা সামাজিক দূরত্ব মেনে চলেননি। ভাইয়ের বিয়ে উদযাপন করে সালাহ মিসরের ক্যাম্পে যোগ দেবেন, টোগোর সঙ্গে আসন্ন দুটি ম্যাচ খেলবেন, এমনটাই কথা ছিল। কিন্তু ওই উদযাপন করতে গিয়েই ঝামেলা বাধিয়েছেন সালাহ।

উল্টো মাস্ক ছাড়াই আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নেচে-গেয়ে সময় কাটিয়েছেন। নাচের সেই ভিডিওগুলো আবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মন্দের ভালো, সালাহ কোনো উপসর্গে ভুগছেন না। মিসরের ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতিতেই জানিয়েছিল তথ্যটা, শেতায়েহ সেটাই নিশ্চিত করেছেন আবারও, ‘সালাহ এখন ভালোই আছে। আমি ওর বাবা ও চাচার সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে।’

সালাহর করোনা হওয়া নিয়েও অবশ্য নাটক হচ্ছে। কাল বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মিসরের ফুটবল দলের অফিশিয়াল টুইটার থেকে ঘোষণা আসে, সালাহ করোনা পজিটিভ। সেখানে লেখা ছিল, কয়েক ঘণ্টার মধ্যে আবার করোনা টেস্ট হবে সালাহর।

কিন্তু সে সময় খবর ছড়িয়ে পড়ে, সালাহর করোনা হওয়া পুরোপুরি নিশ্চিত নয়! আজ বাংলাদেশ সময় রাত ১টায় আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে টোগোর বিপক্ষে ম্যাচ মিসরের, তার আগে মিসর ও টোগোর তিন খেলোয়াড়ের করোনা পরীক্ষা হবে বলে তখন জানানো হয় মিসর জাতীয় দলের টুইটার থেকে।

কিন্তু সেই তিন খেলোয়াড়ের মধ্যে সালাহ আছেন কি না, তা জানানো হয়নি। পরে অবশ্য একই অ্যাকাউন্ট থেকে আবার টুইট করে জানানো হয়, দ্বিতীয় সোয়াব টেস্টেও করোনা পজিটিভ হয়েছেন সালাহ। লিভারপুলের জন্য দুঃসংবাদ আর কি!

ইত্তেফাক/এসআই