দৌলতপুরে হযরত আলী (র:)কে অবমাননাকারী গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৬:৩৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউপির শেরপুর এলাকায় হযরত আলী (রঃ)কে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেয়ায় জীবন ওয়াহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। সে শেরপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে শেরপুর জোড়া মসজিদ এলাকায় জীবন ওয়াহিদ ওরফে জীবন হযরত আলী (র:) সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে স্থানীয় মুসল্লিদের তা দেখান। এতে স্থানীয় মুসল্লিগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জীবন ওয়াহিদকে ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। 

দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ও এ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টার দায়ে জীবন ওয়াহিদের নামে মামলা হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম