আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কমিটিতে নিজের অবস্থান প্রকাশের পর সুমন বলেছেন, কমিটিতে নাম থাকা কোন সুবিধা নয়।
শনিবার সম্মেলনের প্রায় এক বছর পর ১৩ পদ খালি রেখে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর ফেসবুকে দেওয়া এক বার্তায় সুমন বলেন, ‘কমিটিতে নাম থাকা কোন সুবিধা নয় বরং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ভাইয়ের সম্মান পাহারার দায়িত্ব নেয়া। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
সামাজিক নানা সমস্যা নিয়ে ফেসবুক লাইভ করে আলোচিত ব্যারিস্টার সুমন। এছাড়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলা করে সুমন।
ইত্তেফাক/আরআই
