নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সদরপুরে আনন্দ মিছিল

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২০:২৪

বাংলাদেশ আওয়ামী  যুবলীগের নতুন কমিটিতে ফরিদপুর-৪ ( ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সদর পুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল হাসপাতাল মোড় থেকে বের করে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে।

ইত্তেফাক/এসি