ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় শনিবার সন্ধ্যায় চরভদ্রাসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন কর্মী সমর্থকেরা।
এমপি নিক্সন চৌধুরী আওয়ামী যুবলীগে প্রেসিডিয়াম সদস্য হিসেবে স্থান পাবে এই সংবাদ জানতে ঐ দিন বিকেল থেকেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে জড়ো হয় শত শত কর্মী সমর্থক। সন্ধ্যার দিকে সুখবর পাওয়ার সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যার নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে হতে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা।
আরো পড়ুন: নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সদরপুরে আনন্দ মিছিল
মিছিলটি সদর বাজারের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং মিষ্টি বিতরণ করেন।পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্যা ও রাসেল জামান প্রমুখ।
ইত্তেফাক/এএএ
