পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে আজান রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু আজান ঐ এলাকার আব্দুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করছিলো শিশু আজান। এক সময় পরিবারের সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে অনেক সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে।
দ্রুত স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রাকিব শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলাল মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
