‘জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা মুখ্য নয়’

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:১৯

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাটা মুখ্য নয়। আপনি কতটুকু জনবান্ধব এবং মেধাবী তা প্রয়োজন। খুব উচ্চ শিক্ষিত না হলেও অনেকে ভালো করেছেন। 

শনিবার আইসিটি ডিভিশনের আয়োজনে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে ‘রোড টু স্টার্ট আপ, ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিওয়ারশিপ’শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, আমাদের এখানে এডুকেটেড হলেই যে তিনি (জনপ্রতিনিধি) আইন মেনেছেন অথবা জনবান্ধব বা জনদরদী হয়েছেন, এটা সব সময় প্রমাণিত হয় না। অতএব এটা কোনো বড় ইস্যু নয়। সার্বিকভাবে হয়তো বলা হয় যে, শিক্ষিত লোক হলে ভালো হবে। রাজনীতিতে মানুষ এখন এমন জনবান্ধব ও মেধাবী লোকদের খুঁজছেন। একটা সময় আসবে ইউনিভার্সিটি পাস করবে মেম্বার হওয়ার জন্য।

আরো পড়ুন : রিমান্ড শেষে হাজী সেলিমের ছেলে ইরফান ও তার দেহরক্ষী কারাগারে 

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার ৮০ জন  ছাত্র-ছাত্রী উদ্যোক্তা হিসেবে অংশ নেয়।

 

ইত্তেফাক/ইউবি