নোয়াখালী জেলায় প্রথম কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবার যাত্রা শুরু করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতাল ও আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের তত্বাবধানে জেনারেল হাসপাতালের সম্প্রসারণ ভবনের একটি অংশে স্থাপন করা হয়েছে কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের।
শনিবার দুপুরে এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী ৪–(সদর-সুরর্ণচর) আসনের আসনের এমপি একরামুল করিম চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ খোরমেদ আলম খাঁন, সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার ও জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফজলে এলাহী খাঁন। প্রধান অতিথি এমপি একরামুল করিম চৌধুরী বলেন,কিডনি ডায়ালাইসিস সেবার যাত্রা শুরু হওয়ায় কিডনি রোগী সাধারণ মানুষ তার চিকিৎসার জন্য জেলা বাহিরে যেতে হবে না। সাধারণ মানুষ যেন ঠিক মতো চিকিৎসা পান সে দিকে ডাক্তারসহ কর্মরত সকলকে সজাগ থাকতে হবে।
আরো পড়ুন: চীনে নতুন শিক্ষানীতির প্রতিবাদে বিক্ষোভ
কমপ্লেক্সের উদ্বোধক সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, শুধু কিডনি রোগীর ডায়ালাইসিস নয়, হাসপাতালের সব ধরনের চিকিৎসা কাজে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে তার সহযোগী অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মোহম্মদ খোরমেদ আলম খাঁন হাসপাতালে দালাল মুক্ত করার ঘোষণা দিয়ে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
কিডনি বিভাগের প্রধান ডা. ফজলে এলাহী খাঁন জানান, জেলা পর্যায়ে এমন একটি জনহিতিকর ও আধুনিক মানের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে তাতে রয়েছে ৩৬ বেডের এ কমপ্লেক্সে। এতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ২০ বেড এবং সাধারণ ১৬ বেড। এ ইউনিটে হেপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডেডিকেটেড ডায়ালাইসিস ইউনিট,অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাব, মিনি ওটি এবং রয়েছে রোগীদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট।
এ কমপ্লেক্রের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমপি এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালী জেনারেল হাসপাতালের আধুনিকরন ও নবায়ন প্রকল্পের ৬ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ইত্তেফাক/এএএম
